ডেস্ক রিপোর্ট: কোটা আন্দোলনের সহিংসতায় বিভিন্ন মামলায় গ্রেফতার আরও ১০৪ শিক্ষার্থীর জামিন হয়েছে।তাদের মধ্যে ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থী এবং ৩৬ জন সাধারণ শিক্ষার্থী রয়েছে।শনিবার ( ৩ আগষ্ট) রাতে আইন মন্ত্রণালয় এতথ্য নিশ্চিত করেছেন।
আইনমন্ত্রণায়লয় জানান, ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জনসহ মোট ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছে।এছাড়া ঢাকা বিভাগে ৩৬ জন সাধারণ ছাত্র জামিন পেয়েছেন।
এর আগে শুক্রবার (০২ আগষ্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়।
প্রসঙ্গত, সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংতার ঘটনার হামলায় অনেক এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ ছাত্রকে গ্রেফতার করা হয়।
আগামী ১১ আগষ্ট থেকে স্থগিতকৃত পরীক্ষাসহ সাধারণ রোটিন অনুযায়ী এইচএচসি শুরু হওয়ার ঘোষণা রয়েছে। তাই সরকার বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থীদের ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।
শনিবার ( ৩ আগষ্ট) পেশাজিবীদের সভায় সাধারণ শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় প্রধানমন্ত্রী।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments