স্টাফ রিপোর্টার: দেশের ইমাম ও মোয়াজ্জিনদের জন্য সরকার প্রদত্ত মাসিক ভাতা কার্যক্রম আগামী ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি জোরদার এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ধর্মীয় নেতাদের কল্যাণ নিশ্চিত করতে সরকার এই কর্মসূচি চালু করছে। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেও বিবেচিত।
সরকারি উদ্যোগের আওতায় দেশের মসজিদে কর্মরত ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক ভাতা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নির্বাচিত কয়েক হাজার মসজিদকে এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
এ কর্মসূচির অধীনে একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মোয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা ভাতা পাবেন। অর্থাৎ প্রতিটি মসজিদের জন্য মোট ১০ হাজার টাকা মাসিক বরাদ্দ থাকবে।
এছাড়া মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্যও পর্যায়ক্রমে ভাতা প্রদানের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরকার আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের আর্থিক সহায়তা বাড়বে এবং সমাজে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments