স্টাফ রিপোটার: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে বাংলাদেশ থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, পিটার হাস নগ্নভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে চলেছেন তো চলেছেন।
শুক্রবার স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ‘‘দেশ আমার সিদ্ধান্ত আমার’’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘বিএনপির একজন নেতা বলেই দিয়েছিন পিটার হাস হচ্ছেন অবতার। যারা আমাদরে দেশে ধর্মরাজনীতি করে সেই জামায়াতে ইসলামীসহ অন্যরা প্রতিবাদ করেনি। বরং মেনে নিয়েছে। এই কথা থেকে এটি পরিস্কার যে, বিএনপি জামায়াতীরা দেশের মানুষের ওপর আস্থা রাখতে পারছে না। সেজন্য তারা চেষ্টা করছে বিদেশি প্রভূদের মাধ্যমে ক্ষমতা দখলে নিতে।’
তিনি বলেন, ‘আমরাও পাকিস্তানি উপ-রাষ্ট্রদূতকে এদেশ থেকে বহিস্কার করেছি। কারণ সে আমাদের মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী কথা বলেছিল। যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলছে অথচ ফিলিস্তিনে যে ধরণের মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে। তাতে কী প্রমাণিত হচ্ছে? হাজার হাজার শিশুকে বোমা মেরে হত্যা করা হচ্ছে। এসব শিশুদের মধ্যে মুসলমান রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদিও রয়েছে। সেখানেও আমরা দেখছি মার্কিন হস্তক্ষেপ।
মানিক বলেন, ‘পিটার হাসকে বাংলাদেশ থেকে বহিস্কার করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। উনি নগ্নভাবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে চলেছেন। কোনো বাধাই তিনি মানতে রাজি নন। যেন তিনি এই দেশের মালিক, এই দেশের হর্তাকর্তা, বিধাতা।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘যারা সরকারের পদত্যাগ চাচ্ছেন তাদেরকে বলি, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের একমাত্র পথ।’ তিনি বলেন, ’২৮ অক্টোবর বিএনপি যদি নতুন করে সন্ত্রাসের পথে যায় তাহলে এদেশের মানুষ তাদেরকে রুখে দেবে। আর বিদেশিদের কথা বলা হচ্ছে। বিদেশিরা অনেকে আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছিল। আবার অনেকে সমর্থথন করেছিল। সকল বিরোধীতার মধ্য দিয়ে জাতির পিতার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। আর আজকে বিরোধী করেছিল আমাদের পদ্মা সেতুর। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বিরোধীতার মুখে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে দেখিয়েছেন।’
তিনি বলেন, ‘ষড়যন্ত্র থাকবে। কিন্তু ষড়যন্ত্রকারীরা সংখ্যায় বেশি নয়। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, যারা পক্ষে তারা সবাই যদি এক হয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকি তাহলে একাত্তরের মত এরা পরাজিত হবে। আগামী নির্বাচনেও তারা পরাজিত হবে।’
ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে ও খায়রুল আলমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাসেম হুমায়ুন, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা আবদুল মমিন সিরাজী প্রমূখ।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments