কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান ছয় শিক্ষার্থী পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এরা হলো জুইমনি, তানিমা, তহুরা, কারিমা, আরবী, উন্মেহানি। প্রত্যেকেই পাশ্ববর্তী উপজেলা রাঙ্গাবালীর মৌডুবি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্লাস চলাকলীন সময় এ ঘটনা ঘটে।
চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী আরবী জানান, তখন সুজিৎ স্যার আমাদের ইংরেজী ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ করে বিকট শব্দ। চোখের সামনে দেখেছি আগুনের মত। এর পর কি হয়েছে তা জানিনা।
শিক্ষক সুজিৎ সাংবাদিকদের জানান, হঠাৎ প্রচন্ড শব্দে ক্লাসের সবাই আতঙ্কিত হয়ে যাই। বজ্রপাতের বিকট শব্দে শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান বলেন, এঘটনায় ১১ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সর্বাত্মক চেষ্টা করছি। এছাড়া উন্নত চিকিৎসার জন্য শিক্ষাথীদের কলাপাড়া স্বাস্থ্য কমেপ্লেক্সে পাঠানো হয়েছে।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.জুনায়েত হোসেন লেলীন জানান, অজ্ঞান শিক্ষার্থীদের যথাসাধ্য চিকিৎসা দেয়া হচ্ছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments