টাঙ্গাইল প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই স্লোগানকে সামনে নিয়ে নাগরপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়। শনিবার (১৯ আগষ্ট) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপেন্দ্র সরোবর'তে (দিঘি) মাছের পোনা অবমুক্ত করেন টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত পোনা মাছ অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সহ সভাপতি একেএম কামরুজ্জামান, উপজেলা আ.লীগ সহ সভাপতি একেএম কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদ হাসান সরকার, ইউপি সদস্য আতিকুর রহমান জরিপ, নাগরপুর প্রেসক্লাব সদস্য আব্দুল্লাহ খিজির, খালেদ মাহমুদ সুজন, ইউসুফ হোসেন লেনিন সহ আওয়ামী লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments