বিশ্ববিদ্যালয় প্রতদিনিধ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবাররে নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ ও নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন। বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল রয়েছে। এর মধ্যে ছাত্র হল ১১টি ও ছাত্রী হল ৬টি।
নির্বাচন কমিশন জানিয়েছেন,নয়টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোট গ্রহণ করা হবে। ভোট দবেন ২৮ হাজার ৯০১ জন ভোটার। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধির বিভিন্ন পদে প্রতিন্ধী রয়েছে ৯০২ জন।
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, উৎসবমুখর পরিবেশে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন স্বচ্ছ করতে ১৭ কেন্দ্র ১০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এদিকে আরএমপি ১৫ অক্টোবর রাত থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসসহ আশপাশ এলাকার ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, আতশবাজিসহ অস্ত্র বহন ও ব্যবহার নিষিদ্ধ করেছে। নিরাপত্তা নিশ্চিতে দুই হাজার পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব মোতায়েন করা রয়েছে।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
সব মন্তব্য
No Comments