মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে কাদেরুল ইসলাম (১৮) নামের বাক প্রতিবন্ধী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টার সময় ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া লিচুবাগান এলাকার ডিসি পার্কের সামনের নির্মানাধীন একটি ভবনের বালু দিতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত কাদেরুল ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার মাড়েয়া সর্দার পাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে বলে তথ্য পাওয়া যায়। এ ঘটনায় ওই ট্রাক্টরের ড্রাইভার শহিদুল ইসলামও (৩৫) আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়ের মাড়েয়া থেকে একটি বালুবাহী ট্রাক্টর বালু বোঝাই করে লিচুবাগান এলাকার নির্মানাধীন বাড়ির সামনে এসে দাড়ায়। সে সময় ট্রাক্টরটিতে ড্রাইভার ও শ্রমিক/হেলপার দুজনেই ছিল। ট্রাক্টরটি একটি পিলারের বেসমেন্টএর গর্তের পাশে দাড়ানো ছিল। বৃষ্টি হওয়ার কারনে মাটি নরম থাকায় ট্রাক্টরটি হঠাৎ উল্টে যায়। এসময় ড্রাইভার শহিদুল আহত হয় এবং সে মনে করে তার হেলপার কাদেরুল হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে কোথাও গিয়েছে। অনেকক্ষণ তাকে খুঁজে না পেলে ড্রাইভার শহিদুল আশেপাশের লোকজনকে দিয়ে বালু সরানোর চেষ্টা করলে বালুর নিচে কাদেরুলের পা দেখতে পায়। পরে খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে কাদেরুলের মরদেহ উদ্ধার করে। কাদেরুল বাক প্রতিবন্ধী হওয়ায় ট্রাক্টরটি উল্টে বালু চাপা পড়ার সময় সে কোন শব্দ বা চিৎকার করতে পারেনি বলেই এ দূর্ঘটনাটি ঘটেছে বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ , ফিরোজ কবির ট্রাক্টর উল্টে বালুচাপায় এক বাক প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments