সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ঘর থেকে মিলি আক্তার (১৯) নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার মধ্যরাতে বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর পশ্চিম পাড়া গ্রামের রোমান মিয়ার ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য মরদহেটি পাঠানো হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার কাগমারী পাড়া গ্রামের ফকির আলীর মেয়ে মিলি আক্তারের সঙ্গে ২০ দিন আগে পাশ্ববর্তী মেষেরচর পশ্চিম পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে মিলি আক্তারের বিয়ে হয়।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিলির স্বামী রোমান মিয়া বাজার থেকে ফিরে নিজ ঘরে স্ত্রীকে রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে মধ্যরাতে পুলিশ মরদহেটি উদ্ধার করেন।
এই মরদেহ নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় মিলির মরদেহ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য জামালপুরে পাঠায়।
মিলি আক্তারের চাচা মিলন মিয়া জানান, পরিকল্পিতভাবে মিলিকে হত্যা করা হয়েছে। এঘটনায় আমরা এর বিচার চাই।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর বলা যাবে। এঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments