বিশেষ প্রতিনিধি,কলারোয়া: কলারোয়া প্রেসক্লাবে ইউপি চেয়ারম্যান সোহেল রানার দেয়া ওয়ারেশ কায়েম এর বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে কলারোয়া প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা। তিনি বলেন- তার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খন্দকার মাজেদ এর ছেলে খন্দকার সজিব হোসেন ওয়ারেশ কায়েম পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে একটি আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন ও রহিমা বেগম কাজল এর সমন্বয়ে উক্ত বিষয়টি তদন্ত করতে পাঠাই। ইউপি সদস্য গণের সরেজমিনে তদন্তপূর্বক একটি ওয়ারেশকায়েম প্রস্তুত পূর্বক আমার নিকট সই গ্রহন করেন।তিনি আরো বলেন-তার পরিষদের ইউপিসদস্য আবুল হোসেন ও রহিমা বেগম কাজল সরেজমিনে তদন্তপূর্বক তাদের প্রস্তুতকৃত ওয়ারেশকায়েম সনদ পত্রটি তারাই ভুল প্রমান করার ষড়যন্ত্র করেআসছে।তাদের কৃত কর্মের দায় ষড়যন্ত্র করে চেয়ারম্যানের উপর চাপানোর চেষ্টা করছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত বিষয়টি উদঘটন পূর্বক দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা ও সুবিচারের দাবী করেন।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments