ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ফরিদপুর উপজেলায় বৃহস্পতিবার সকাল ১০ টায় এলএসডিতে ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়। ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন। চলমান বোরো সংগ্রহ মৌসুমে ফরিদপুর উপজেলায় ৪৯৯ মে. টন ধান সংগ্রহের বরাদ্দ দেওয়া হয়েছে। সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লÿে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। চলমান বোরো সংগ্রহের উদ্বোধনে ধান দেন আরকান্দি গ্রামের কৃষক শামসুল আলম। এতে উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা মোহাব্বত হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল ইমরান, প্রেস ক্লাবের সভাপতি মো: আব্দুল হাফিজ,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ফরিদপুর উপজেলার আহবায়ক মোঃ নুরুল ইসলাম।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments