পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : ১০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ,কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুসারে পাবনা জেলা শাখার আয়োজনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাগত কর্মক্ষেত্রের বিরুদ্ধে অব্যাহত ষড়ষন্ত্রের প্রেক্ষিতে জাতীয় বৃহত্তর স্বার্থে ০৭ (সাত) দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ,মিছিল এবং জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সকাল ১০টায় পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ শুরু হয়।
এসময় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: মোঃ রকিবুল ইসলাম,যুগ্ম-
আহ্বায়ক ও পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌ: মোঃ উজ্জল হোসেন,যুগ্ম-আহ্বায়ক ও ডিইএব পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌ: রকিবুল হাসান,যুগ্ম সদস্য সচিব তানজীল আবেদীন,পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মোঃ মহসীন আলী,কারিগরি ছাত্র আন্দোলনের নেত্রী মোছাঃ সুমাইয়া ইসলাম প্রমুখ।
উক্ত সমাবেশে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ,বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের ডিপ্লোমা প্রকৌশলীগণ,ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলে প্রায় ০২ (দুই) হাজার মানুষের সমাগম হয়।
সমাবেশ শেষে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি এডওয়ার্ড কলেজের সামনে দিয়ে শহরের আব্দুল হামিদ রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments