স্টাফ রিপোটার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম, সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ আহমেদ অটল, স্থায়ী সদস্য শহীদুল ইসলাম ও লায়েকুজ্জামানের দোয়া মাহফিল আজ ১৫ মার্চ বাদ জুমআ’ ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান (হাবিব রহমান), সাঈদ শিপন, রফিক মৃধা ও মো: শরীফুল ইসলাম।
এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আইনী ইলিয়াস, সাবেক কার্যনির্বাহী সদস্য আয়াতুল্লাহ আকতার, এস কে রেজা পারভেজসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments