দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের আরেক আসামি সন্ত্রাসী উজ্জল সরদারের ক্যাডার জিয়ারুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামের নিয়ামত মন্ডলের ছেলে এবং সন্ত্রাসী উজ্জল সরদারের সশস্ত্র ক্যাডার ও দেহরক্ষী ছিলেন। জোড়া খুনের ঘটনা ঘটানোর পর থেকে সে পলাতক ছিল। এনিয়ে হত্যাকান্ডে জড়িত ১১জন আসামি গ্রেফতার হলো। তবে জোড়া খুনের প্রধান আসামি লালচাঁদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সন্ত্রাসী উজ্বল সরদার গ্রেফতার না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জোড়া খুনের আসামি জিয়ারুল ইসলাম বুধবার রাতে গোপনে হাটখোলাপাড়া গ্রামের নিজ বাড়িতে যাওয়ার সময় গাছেরদিয়াড় গ্রামের জনতা হাতে আটক হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামের জোড়া খুনের আরেক আসামি জিয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডের পর থেকে সে পলাতক ছিল। এনিয়ে জোড়া খুনের ১১জন আসামি গ্রেফতার হয়েছে। তবে হত্যাকান্ডর প্রধান আসামি উজ্জল সরদারসহ অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জোড়া খুনের আসামি জিয়ারুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালাতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুন বিকেলে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামে গরুতে জমির পাটক্ষেত খাওয়া নিয়ে চরাঞ্চলের ত্রাস লালচাঁদ বাহিনীর সেকেন্ডে ইন কমান্ড সন্ত্রাসী উজ্জল সরদারের নেতৃত্বে ৪০-৪৫জন হামলকারী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বজলু মালিথা পক্ষের লোকজনের ওপর হামলা করে। হামলায় গুলি ও ধারাল অস্ত্রের আঘাতে বজলু মালিথা গ্রæপের বজলু মালিথা ও শরিফুল মালিথা ঘটনাস্থলেই নিহত হোন। হামলায় অন্তত ১০জন আহত হয়। হত্যাকন্ডের ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে প্রধান আসামি সন্ত্রাসী উজ্জল সরদার রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে গ্রামবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করে। এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে এখনও তীব্র ক্ষোভ, উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments