নাটোর প্রতিনিধি: নাটোরে মারকাজ মসজিদের দখল নেওয়াকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই( জুবায়ের- সাদ) গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহতদের ঘটনা ঘটেছে। আহতরা সদর হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরতলীর তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে বেলা ১২ টার দিকে শুরু হয় এই সংঘর্ষ। যা দুপুর দুইটা পর্যন্ত চলে। ঘটনায় ঢাকা- রাজশাহী মহাসড়ক ঘন্টাখানেক বন্ধ থাকে। খবর পেয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে গেছে, সরকার পতনের পর থেকে তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেয় জুবায়ের পন্থীর লোকজন। পরে সেখানে একটি কাওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করে কিছু ছাত্ররা অবস্থান নেয়। পরবর্তীতে জেলা প্রসাশক না থাকায় বিষয়টি নিষ্পত্তি হয় না। আজ সকালে সাদ পন্থি তাবলীগ জামাতের লোকজন 'তাবলীগ ইজতেমা' আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেয়। এসময় দু'পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। দফায় দফায় সংঘর্ষে দু'পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এসময় দুই পক্ষের লোকজন সড়ক অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে যান চলাচলা কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, দু'পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। অনেক মানুষ আহত হয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দু'পক্ষের সাথে বসা হবে। আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। প্রয়োজন হলে ১৪৪ ধারা জারি করা হবে।
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী (৩৮)। এ ঘটনায় প্রাথমিক জিজ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদ ...
সব মন্তব্য
No Comments