ডেস্ক রিপোর্ট: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রচেষ্টা পরিবহণের চলন্ত বাসে রওশন আরা বেগম (৩২) নামে এক গর্ভবতী মা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। খবর পেয়ে মা ও কন্যা শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ বহন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ওই পরিবহণের চেয়ারম্যান মো. নোমান মিয়া। একইসঙ্গে ওই মেয়ে ও তার পরিবারের সারাজীবনের জন্য প্রচেষ্টা পরিবহণে তাদের ভাড়া ফ্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়াও নবজাতক শিশুসহ তার পরিবারকে আজীবনের জন্য প্রচেষ্টা পরিবহণে বিনামূল্যে ভ্রমণের ঘোষণা করেন। গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি জন্মগ্রহণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মহাসড়কের দোগাছি আর্মি ক্যাম্পের সামনে প্রচেষ্টা যাত্রীবাহী বাসের মধ্যে এক গর্ভবতী যাত্রীর প্রসব ব্যথা উঠে। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের সহযোগিতায় প্রসূতির কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। পরে মা ও শিশুকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
প্রচেষ্টা পরিবহনের চেয়ারম্যান মো. নোমান মিয়া সত্যতা স্বীকার করে বলেন, রওশন আরা বেগম ও শফিকুল ইসলাম দম্পতি মাদারীপুর থেকে মাওয়া এসে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে প্রচেষ্টা বাসে উঠেন। মহাসড়কের দোগাছি এলাকায় ওই গর্ভবতীর প্রসব ব্যথা উঠে। এ সময় বাস থামিয়ে পুরুষ যাত্রী নামিয়ে দেওয়া হয়। পরে মহিলা যাত্রীদের সহযোগিতায় ওই গর্ভবতী মা একটি কন্যা সন্তানের জন্ম দেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে তারা বাড়িতে চলে যান। জানতে পেরেছি মা ও শিশু সুস্থ আছেন।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
সব মন্তব্য
No Comments