ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল।
বুধবার (১ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ কে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলের প্রধান পরিচালকের দায়িত্বের অবসায়ন ঘটিয়ে বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল-কে ৩১/০১/২০২৩ তারিখ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলের প্রধান পরিচালক হিসেবে ভাইস চ্যান্সেলর মহোদয় দায়িত্ব প্রদান করেছেন। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments