মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ফেস্টুন ও পোস্টার টানানোকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম সফু (৪০) নামের এক করাতকল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।
বৃহস্পতিবার (২২ মে) রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পূর্ব বাকলজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম সফু ওই গ্রামের মৃত তারাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ফেস্টুন ও পোস্টার লাগানোর উদ্যোগ নেন। এসব ফেস্টুন লাগাতে গেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার বাধা দেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার রাতে জামাল উদ্দিন মাস্টারের নেতৃত্বে প্রায় ৩০-৩৫টি মোটরসাইকেলে করে একদল লোক পূর্ব বাকলজোড়া গ্রামে হামিদুর রহমান রাশেদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
হামলার সময় গুলিতে শফিকুল ইসলাম সফু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আলমগীর হোসেন (৩০), সৌরভ (২৪), শাকিল (৩২), লালচান মিয়া (৪৯), বাবুল মিয়া (৪২), মানিক মিয়া (৩০) প্রমুখ।
আহতদের একজন লালচান মিয়া বলেন, "হামলার সময় জামাল উদ্দিন মাস্টার নিজেই কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে শফিকুল গুলিবিদ্ধ হন।"
এ বিষয়ে নিহতের চাচা অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ বলেন, "আমি খুবই মর্মাহত। জানাজার পর সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত কথা বলব।"
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments