নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা সাবেক স্পিকার আবদুল মালেক উকিল হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যবসায় প্রশাসন (১২ব্যাচ) বিভাগের নাজমুল হাসান লিসুকে সভাপতি ও ফলিত গণিত (১৩ ব্যাচ) বিভাগের মো. আব্দুল্লাহ বায়েজীদ তপুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
গত বুধবার(৩১ জানুয়ারি) প্রথম প্রহরে নোবিপ্রবি ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।এর আগে ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মিলিত কর্মীসভায় কমিটির মৌখিক ঘোষণা করেছিলেম শাখা ছাত্রলীগের সভাপতি নাইম রহমনান
এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান লিসু বলেন, নোবিপ্রবি ছাত্রলীগের সঙ্গে ৭ বছরের পথচলায় আজকে নোবিপ্রবি ছাত্রলীগের অন্তর্গত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল ছাত্রলীগের সভাপতি পদ পাওয়ার মাধ্যমে সাংগঠনিক স্বীকৃতি পেয়ে নিজের কাছে অন্যরকম এক ভালোলাগা অনুভূত হচ্ছে। একজন ছাত্রলীগ কর্মী হিসেবে এটা আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রেখে নোবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ এই দায়িত্বভার অর্পন করেছেন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল ছাত্রলীগের কর্মীবৃন্দ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাদের সকলের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বায়োজিদ তপু বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্তর্গত হল ইউনিটের জটিলতা এবং কর্মীদের পরিচয়হীনতার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো কোনো হল শাখা ছাত্রলীগের কমিটি একটি উৎসবমুখর কর্মীসভার মাধ্যমে ঘোষণার জন্য আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব জাহিদ হাসান শুভ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইদের প্রতি। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী উচ্ছ্বসিত। এই হল আমাদের পরিবার, এই হলকে একটি সুশৃঙ্খল হল শাখা এবং দেশরত্ন শেখ হাসিনার ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করাই হবে আমাদের লক্ষ্য। হলের প্রতিটি শিক্ষার্থীর আপনজন হিসেবে কাজ করে যেতে চাই। বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনার ভিশন 'স্মার্ট বাংলাদেশ' বাস্তবায়নে মালেক উকিল হল ছাত্রলীগ নিজেদের সর্বোচ্চ নিয়োগের জন্য প্রস্তুত থাকবে। জ্ঞানভিত্তিক এবং প্রগতিশীল ছাত্ররাজনীতি চর্চার আঁতুড়ঘর হবে মালেক উকিল হল।
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
সব মন্তব্য
No Comments