ডেস্ক রিপোর্টঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়াদের আবাসিক এলাকায় বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবারের এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর রয়টার্সের।
পুলিশ বলছে, বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। তবে এক বিবৃতিতে আইএস দাবি করেছে, কাবুলের পশ্চিমে চালানো এই হামলায় ২০ জন হতাহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, ‘জনাকীর্ণ স্থানে এই বিস্ফোরণ ঘটে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিস্ফোরণস্থলের ভিডিওতে দেখা যায়, ঘটনার পর আহত ব্যক্তিদের সাহায্য করতে লোকজন ছুটে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সবজির ভ্যানে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে নারী, শিশুসহ ৫০ জনের বেশি হতাহত হন। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহত ব্যক্তিদের বেশির ভাগেরই অবস্থা গুরুতর।
২০১৪ সাল থেকে আফগানিস্তানে সক্রিয় আইএসের অনুগত গোষ্ঠীটি। গত বছরের আগস্টে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর আইএসকে সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
আফগানিস্তানের সাম্প্রতিক হামলাগুলোর দায় স্বীকার করেছে আইএস। সংখ্যালঘু শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে মূলত এসব হামলা চালানো হয়েছিল।
প্রথম আলো
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments