কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ রাত পোহালেই অনুষ্ঠিত হবে পটুয়াখালীর কলাপাড়ায় সাগর পারে দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার ধুলাসর ও লতাচাপলী ইউনিয়নে সকাল ৮ টায় ইভিএম এর মাধ্যমে শুরু হবে ভোট গ্রহন। একটনা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। বুধবার দুপর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ আনুসঙ্গীক সরঞ্জাম।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, লতাচাপলী ইউনিয়নে মোট ভাটার ১৭৭০৮ জন। এর মধ্যে পুরুষ ৯১১৯ ও নারী ৮৫৮৯ জন ভোটার রয়েছে। এর বিপরিতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদন্ধিতা করছে। ধুলাসার ইউনিয়নে ১৪০৩৬ জন মোট ভোটার। এর মধ্যে পুরুষ ৭০৫১ ও নারী ৬৯৮৫ জন ভোটার রয়েছে। এর বিপরিতে এক নারী চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জন প্রতিদন্ধিতা করছে। এছাড়া ওই দুই ইউনিয়নের সদস্য পদে একাধিক প্রার্থী রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য থাকবে। এছাড়া মাঠে র্যাব ও বিজিবি সদস্যরা। আশকরি শান্তিপূর্ন ভাবেই নির্বাচন সম্পন্ন হবে বলে এই নির্বাচন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া টেকসই ও মসৃণ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ...
স্টাফ রিপোর্টার: ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদী শুক্রবার ঢাকায় আসছেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে ঢাকা ...
স্টাফ রিপোর্টার: সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে জাতীয় সংসদে 'বাজেট হেল্পডেস্ক-২০২৬' এর উদ্বোধন করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। বুধবার (১১ জুন) জাতীয় সংসদ সচিবা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনে ...
সব মন্তব্য
No Comments