ডেস্ক রিপোর্ট: বরিশাল উত্তর জেলাধীন গৌরনদী পৌর বিএনপি’র সদস্য সচিব ফরিদ মিয়া-কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বুধবার ( ১৯ মার্চ ২০২৫ ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্প্রতি বরিশাল উত্তর জেলাধীন গৌরনদী পৌর বিএনপি’র সদস্য সচিব ফরিদ মিয়া পৌরসভার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে অন্যায়ভাবে মারধর করে। এ বিষয়ে গত ১৬ মার্চ ২০২৫ তারিখে ফরিদ মিয়াকে ২৪ ঘন্টা সময় দিয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়। তিনি কারণ দর্শানো নোটিশের জবাব না দিয়ে বরং উল্টো গিয়াস উদ্দিন খন্দকারের নিকট থেকে দলবল নিয়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর গ্রহণের মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে।
গৌরনদী পৌরসভার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত থাকাসহ ‘কারণ দর্শানো নোটিশের’ জবাব না দেয়া এবং পরবর্তীতে গিয়াস উদ্দিন খন্দকারের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর গ্রহণের অভিযোগে বরিশাল উত্তর জেলাধীন গৌরনদী পৌর বিএনপি’র সদস্য সচিব ফরিদ মিয়া-কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments