আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা ও আইসিটি বিষয়ের প্রথম পর্বের চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডের অধীনে বোদা উপজেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গ্রীণল্যান্ড চারুকলা ইন্সটিটউটের ৭০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। পঞ্চগড় টেকনিক্যাল স্কুল ও কলেজ ভ্যেনুতে অনুষ্ঠিত আটটি বিষয়ে ৮০০ নম্বরের এই পরীক্ষা রবিবার (১০ নভেম্বর) শেষ হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আশা এই পরীক্ষায় পাশের পর আগামিতে বিভিন্ন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা এবং আইসিটি শিক্ষক হিসেবে শিক্ষকতা করতে পারবেন।
পরিচালক আলিয়ার রহমান জানান, পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা বিষয়ে স্নাতক পাশের পর বেকার নারী পুরুষরা অমাদের প্রতিষ্ঠানে এডভান্স সার্টিফিকেট কোর্সে অধ্যয়ন করছেন। আশা করি চুড়ান্ত পর্বের পরীক্ষায় পাশের পর তারা চাকুুরি ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবেন। কারন দেশের প্রতিটি স্কুল কলেজ এমনকি মাদ্রাসাগুলোতেও একজন আর্ট শিক্ষক প্রয়োজন। সারা বাংলাদেশে প্রায় ৪৫ হাজার ফাইন আর্ট শিক্ষকের প্রয়োজন রয়েছে। পরিবারের কাজের ফাঁকে নারীরাও এই কোর্সে অধ্যয়ন করছেন।
জানা যায়, ২০২৩ সালে বোদার বাইপাস ওয়াইমোড় সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত গ্রীণল্যান্ড চারুকলা ইন্সটিটউটে ফাইন আর্ট ও আইসিটি এই দুটি বিষয়ে কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদন লাভ করে যার কোড ১১০৭৭। চলতি বছরের জানুয়ারি মাসে ফাইন আর্টে ৬০ জন ও আইসিটি শিক্ষায় ২০ জন নারী পুরুষ শিক্ষার্থী ভর্তি হয়ে অধ্যয়ন শুরু করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments