আনিছ আহমেদ( শেরপুর )প্রতিনিধি: ময়মনসিংহ-শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মদ, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
৩৯ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী মেকেরকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাকারবারীদের আটক করতে ধাওয়া দিলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ভারতীয় মদ ১৯ বোতল, মোটরসাইকেল ৫টি, মোবাইল ফোন ২টি এবং বাংলাদেশী নগদ ৪০ হাজার ৪৩০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় টহল দল।
আটককৃত চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ১৮ হাজার ৯৩০ টাকা।
এ বিষয়ে ৩৯ বিজিবির বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘন্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments