দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এস এম রবিউল ইসলাম নামে এক ভুয়া ডাক্তারের ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের গুড়ারপাড়া বাজারে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ও ডাক্তারী সনদ দেখাতে না পারার অভিযোগে ওই ডাক্তারের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরু।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ভুয়া ডাক্তার এস এম রবিউল ইসলাম সাইনবোর্ড ঝুলিয়ে চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা ও ভুয়া চিকিৎসা দিয়ে আসছিল। এমন খবরে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গুড়ারপাড়া বাজারে ওই ডাক্তারের কার্যালয়ে আকষ্মিক অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ও ডাক্তারী সনদ দেখতে চান। এসময় ভুয়া ডাক্তার এস এম রবিউল ইসলাম বৈধ কাগজপত্র ও ডাক্তারী সনদ দেখাতে ব্যর্থ হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ও ৫২ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরু। এসময় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরু জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও বৈধ কাগজপত্র না থাকায় উপজেলার হোসেনাবাদ সুপারসনো হাসপাতাল ও মহিষকুন্ডি আল মদিনা ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করে দেদৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
সব মন্তব্য
No Comments