দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন শুন্য ঘোষনার বিষয়ে প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলাম বলেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একখন্ড জমি ও গৃহ প্রদান কার্যক্রমটি মাননীয় প্রধানমন্ত্রীর আবেগের জায়গা। এই জায়টিতে কাজ করতে গিয়ে আমাদেরও আন্তরিকতার অভাব ছিলনা। সততা ও নিষ্ঠার সাথে এই কার্যক্রমটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একখন্ড জমি ও গৃহ প্রদান করবেন। এ পর্যায়ে দৌলতপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবার না থাকায় প্রধানমন্ত্রী দৌলতপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন শুন্য ঘোষনা করবেন।
উল্লেখ্য, দৌলতপুরে দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন মোট ১৯০টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজু ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮। এসময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ...
যশোর অফিস: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী ও চা-পাতা জব্দ করেছে যশোর ...
আঃ রহিম সরদার, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ অভাব অনটনের সংসারে ভ্যান চালক বাবাকে নিয়েই মা হারানো ছোট্ট শিশু লামিয়া জীবনের কঠিন বাস্তবতা পার করছিলেন। সেই বাবাই যখন অসুস্থ্য কি আর করার, সংসারের হাল ধরত ...
সব মন্তব্য
No Comments