নজরুল ইসলাম তালা, সাতক্ষীরা: আজ ৯ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের নায়েক/কনস্টেবল’দের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্স এর ১৩ম ব্যাচ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম পক্ষে উপস্থিত থেকে দক্ষতা উন্নয়ন কোর্সের শুভ উদ্বোধন করেন মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),সাতক্ষীরা।
অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন,প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গীর পরিবর্তন সাধন করে কোন নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি সাধন করা। তিনি আরও বলেন যে, এ প্রশিক্ষণ পুলিশ সদস্যদের দক্ষ ও স্মার্ট করে তুলবে।এক সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কোর্সে পুলিশের বাস্তব কর্মজীবনের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা পুলিশের চাকরির শেষ দিন পর্যন্ত কাজে লাগবে।
এ সময় আরও উপস্থিত মোঃআমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্),মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি),সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments