বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
খসড়া তালিকায় রাকসুতে প্রার্থী ২৫৫ জন, সিনেটে ৬০ জন এবং হল সংসদে ৬০৩ জন প্রার্থী রয়েছে। তবে প্রাথমিক বাছাইয়ে সাতটি মনোয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে ভিপি প্রার্থী ১ জন, জিএস ১ জন, সহকারী পরিবেশ সম্পাদক ১ জন, সহকারী বিজ্ঞান সম্পাদক ১ জন , নির্বাহী সদস্য ১ জন এবং সিনেট সদস্য ২ জন রয়েছে।
তফসিল অনুযায়ী , আগামী ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি , ১৩ সেপ্টেম্বর মনোয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments