দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ায় দৌলতপুরে আগুনে পুড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ দূর্ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করছিল। এসময় রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ড ঘটলে মুহুর্তের মধ্যে আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে। দুখু মিয়ার বসত ঘরে তার দুই শিশু কন্যা সোনিয়া (৮) ও শর্মিলা (২) ঘুমিয়ে ছিল। আগুন ঘরে দ্রæত ছড়িয়ে পড়লে তাদের উদ্ধার করা সম্ভব না হলে আগুনে পুড়ে দগ্ধ হয়ে তারা মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুইটি বাড়ি পুড়ে ভষ্মিভূত হয় এবং আগুনে পুড়ে মারা যায় দুই শিশু কন্যা। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রæত ঘরে ছড়িয়ে পড়লে ঘুমিয়ে থাকা দুখু মিয়ার দুই শিশু কন্যা সোনিয়া ও শর্মিলা পুড়ে মারা যায়। আগুন নিয়ন্ত্রণের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দুইটি বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়েছে।
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজু ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮। এসময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ...
যশোর অফিস: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী ও চা-পাতা জব্দ করেছে যশোর ...
সব মন্তব্য
No Comments