স্টাফ রিপোটার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নির্যাতিত জাতিসমূহের মুখপাত্র।
আজ ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) আয়োজিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা, পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২১ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবতার দর্শন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছিল তাঁর জীবদ্দশায়। তিনি সদ্য স্বাধীন হওয়া একটি দেশের রাষ্ট্রপ্রধান হয়েও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিশ্ব নেতা হিসেবে সমাদৃত ছিলেন।
তিনি বলেন, আমাদের চরম দুর্ভাগ্য ১৯৭৫-এর ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী পাকিস্তানপ্রেমী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে আলোকাভিসারী এক জাতিকে পশ্চাৎপদতার অন্ধকারে নিক্ষেপ করেছে। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।
মন্ত্রী এ সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে নির্মোহভাবে চলচ্চিত্র নির্মাণে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এজাহিকাফ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে চলচ্চিত্র ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, কবি আব্দুল খালেক, বাংলা কারস এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাকির হোসেন, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম, দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক লায়ন মোঃ সাখাওয়াত হোসেন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ এজাহিকাফ-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments