বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ মে ) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলােচনা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
তিনি বলেন, আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি। আমাদের ওপর নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছেন। এটি সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত জহন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন চলবে। বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলবে না।
তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে লাগাতার অবস্থান করছে।
সরজমিনে দেখা গেছে তাদের তিনদফা দাবি সহ পুলিশের হামালার বিচারের দাবিতে অবস্থান কর্মসুচি চলছে। শিক্ষার্থীদের অবস্থান চলমান থাকায় কাকরাইল মোড়ে যানচলাচল বন্ধ রয়েছে। অবস্থান কর্মসুচি স্থান ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আন্দোলনকারীরা বুধবার রাতভর কাকরাইল মোড়ে অবস্থান করছে। কেই সড়কে শুয়ে, কেই বসে ছিলেন।
শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থাস স্থল থেকে সরবেন না বলে জারিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments