বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষ হওয়ার ঘন্টা খানেক আগে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন। এসময় নির্বাচনে প্রশাসনে অসঙ্গতি ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।
তিনি অভিযো করে বলেন, জামায়াতে ইসলামীর কোম্পানির পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্র শিবির ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য আগে থেকেই নীলনকশা করে রেখেছে।
তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে, নতুন করে ব্যালট পেপারে দাবি জানালে, তারা বিষয়টি না মেনে জামায়াতে ইসলামীর কোম্পানির ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়।
তিনি আরো্ বলেন, এ রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। তারপরও আমরা আশা করি, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে। শিবিরের নীলনকশঅ বাস্তবায়নের সুযোগ দেবে না।
ভিপি প্রার্থী বলেন, আমরা শুনতে পাচ্ছি জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পসের আশেপাশে জড়ো হয়েছেন। এতে সাধারণ শিক্ষার্থীরা ভোট দেওয়ার আকাঙ্খা হারাবেন। গেটের বাহিরে জামায়াতের লোক কি কাজ করে, আমরা বুঝতে পারছি না।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments