বরিশাল ব্যুরো: অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে গণ-অনশন শুরু করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই অনশন শুরু করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিয় মণ্ডল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলন করে আসছি৷ কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। তাই কোনো উপায় না পেয়ে আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।
আরেক শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি, তাই এবার অনশনে বসেছি।’
বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘একজন অভিভাবক হিসেবে আমি শিক্ষার্থীদের অনশনে সারারাত তাদের পাশে থেকেছি। তাদের দাবির বিষয়ে আমি একমত।’
তিনি আরও বলেন, ‘তবে জমি অধিগ্রহণ বিষয়ে কিছুটা স্পেস দিতে হবে, দেখতে হবে এ বিষয়ে কোনো কাজ হচ্ছে কিনা।’
শিক্ষার্থীরা জানান, প্রশাসনিক ভবনের সামনে অনশনস্থলে উপাচার্য মশারি টানিয়ে শুয়ে পড়েন।
উল্লেখ্য, শিক্ষার্থীরা গত ৩৬ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে ২৯ জুলাই থেকে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে তারা দাবি আদায়ে দক্ষিণাঞ্চল ব্লকেড কর্মসূচিও দেয়।
ববি শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, যথাক্রমে অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কার।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments