রফিকুল ইসলাম সুজন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেন পটরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) নিউ ইয়র্ক সময় দুপুর ৩টায় বৈঠকটি হয়।
ইউক্রেন সরকারের নির্দশনায় বৈঠক ডাকা হয় রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ হামলার প্রতিবাদ ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর প্রভাব নিয়ে জরুরি আলাপ-আলোচনার জন্য।
বৈঠকে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর উদ্যােগের আহবান করেছেন।
এ ঘটনায় পূর্ববর্তী দিনেই কিয়েভে ব্যাপক আক্রমণ চালায় রাশিয়া, যেখানে প্রাণহানি ও জীবিকাহানির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এসেছে; বৈঠকে এ হামলার নিন্দা প্রকাশিত হয়।
ইউএস প্রতিনিধি জন কেলি বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি চুক্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া ও ইউক্রেনকে উভয়কে আলোচনা শুরুর ক্ষেত্রে যৌথ দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে ৮ আগষ্টের মধ্যে চুক্তি চেয়েছেন, যা দ্রুত সময়সীমায় শান্তি স্থাপনে সহায়ক হতে পারে।
বৈঠকের মাধ্যমে জাতিসংঘ সাধারণ জনগণের জন্য এবং আন্তর্জাতিক ব্যবস্থার জন্য সুরক্ষা ও শান্তি পুনরুদ্ধারের প্রকিয়া ত্বরান্বিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments