স্টাফ রিপোর্টার: পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের শপথ অনুষ্ঠিত হবে আজ। প্রধান নিার্বাচন কমিশনার অবসর প্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনসহ পাঁচ নির্বাচন কমিশনকে
আজ রোববার (২৪ নভেম্বর) বেলা দুইটায় শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) অবসর প্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নিার্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনকে নিয়োগ দিয়ে মন্ত্রীপরিষদ বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করেন।
চার কমিশনার পদে যারা আছেন অবসরপ্রাপ্ত অতিনিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তাহমিদা আহমেদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ।
গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুিরীকে প্রধান করে ইসি গঠনে ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করে অন্তর্বতী সরকার।
সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান , মহা-হিসাব নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম কমুশনের চেয়ারম্যান (পিএসসি) মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্রাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।
গত ২০ নভেম্বর সন্ধ্রায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত ১০ নামের তালিকা জমা দেওয়া হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ওই তালিকা থেকে ৫ জনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়।
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
সব মন্তব্য
No Comments