ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচার মেঘনা নদী থেকে জলদস্যূ সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিক সহ ১০ জলদস্যূকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ‘এফ বি শিবসা’ নামক একটি দ্রুতগামী ইঞ্জিলচালিত ট্রলার জব্দ করা হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ আইচা থানার মেঘনা নদী থেকে আটক ১০ জলদস্যূকে চরফ্যাশন আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ চরপিয়ালের কাছাকাছি মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জলদস্যূরা হলো- মো. সিদ্দিকুর রহমান মোড়ল, আবুল হোসেন, মো. আ. মান্নান, আবুল হোসেন সরদার, গোলাম রাবী গাজী, মো. সবুজ হোসেন, কেরামত করিকর, মো. নুরুল ইসলাম (খোকন), আব্দুল মালেক ও মো. আইয়ুব আলী মোল্লা। তারা খুলনা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন।
চরমানিকা কোস্টগার্ড আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার অলিউল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে চরমানিকা কোস্টগার্ডের একটি টিম উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ চরপিয়ালের কাছাকাছি মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জলদস্যূকে দেশীয় অস্ত্র ও একটি ইঞ্জিলচালিত ট্রলারসহ আটক করা হয়। পরে তাদেরকে দক্ষিন আইচা থানায় হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, আটককৃতদেরকে আজ বুধবার সকালে চরফ্যাশন আদালতে সোর্পদ করা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কামাল হোসেন (৪০) নামে দরবার শরীফের এক খাদেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় খাদেমসহ ২জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একট ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরা সদরের দক্ষিণ পলাশপোল এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ সিরাজুল ইসলাম। শনিবার (১০ মে) সাতক্ষীরা প্র ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ নকল সিগারেট জব্দ করেছে র্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা থেকে সকাল ৭ ...
সব মন্তব্য
No Comments