রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার বাজারে লাউ কেনাবেচাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় খোকন শীল (৪৫) ও হীরা শীল (১৭) নামের দুই পিতা-পুত্রকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। জানা গেছে,উপজেলার কাজলাহার বাজারের ফুটপাতের বাদাম বিক্রেতা নিতাই মন্ডল তার ক্ষেতের লাউ বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। রোববার (৯মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাজারের সার ব্যবসায়ী মোঃ হাবিব একটি লাউয়ের মূল্য ৩০টাকা বললে নিতাই ওই স্বল্প দামে বিক্রি করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে হাবিব নিতাইকে ওই লাউ দিয়ে পেটান দেন। এক পর্যায়ে তার পিঠে হাতের কনুই দিয়েও আঘাত করেন। বিষয়টি দেখতে পেয়ে বাজারের সেলুন মালিক খোকন শীল এর প্রতিবাদ করেন। এনিয়ে হাবিব ও খোকন শীলের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে হাবিরের ছেলে রাসেল,রাজিব ও ফাগুন এবং ভায়রা ছেলে মিথুন বাড়ি থেকে দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে ছুঁটে আসেন। এসময় হাবিব,তার তিন ছেলে ও ভায়রার ছেলে চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে খোকন শীল ও তার ছেলে হীরাকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেন। এতে খোকন শীলের মাথা ও হীরার হাতের রগ কেটে যাওয়াসহ তাদের সারা শরীরে জখম হয়। এসময় বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের পাশের ওই বাজারে আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments