কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনে আচারন বিধি লঙ্ঘনের দায়ে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীসহ তিন জনকে ১৫ হাজার ৫ শ’ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া তিন মটোরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার রাত আটটার উপজেলার চাকাইয়া ইউনিয়নের এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।
ভ্রাম্যমান আদালতের বেঞ্জ সহকারী উবাচু জানান, দেয়ালে পোষ্টার লাগানো, বদ্যুতিক খুটিতে পোষ্টার লাগানো, বাড়তি নির্বাচনী ক্যাম্প স্থাপন ও নির্বাচনী ক্যাম্পে লাউড স্পিকার ব্যবহারের দায়ে নৌকা মার্কার প্রার্থী মো.হুমায়ুন কবির কেরামতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দেয়ালে পোষ্টার লাগানোর দায়ে মোজাম্মেলকে ৫ হাজার টাকা ও একই অভিযোগে ৬ নম্বর ওয়ার্ডের মোরগ মার্কার পদপ্রার্থী আনিসুর রহমানের সমর্থক বাদলকে ৫ শ‘ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। পরে তিন মটোরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই জাদুঘর যতদিন টিকে থ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরের সিলেবাস সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকে ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইটে তাঁরা সৌদি পৌঁছান। সোমবার ১১ মে দিবাগত রাত ২টা ৫৯ মিনি ...
ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ শান্তিরক্ষা, বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।আজ নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যুক্তরাষ্ট্র আর্মি ও ...
সব মন্তব্য
No Comments