মোংলা থেকে মোঃ নূর আলমঃ চোরতন্ত্র উচ্ছেদ করতে পারলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। বিগত সময়ে লুটেরা পুঁজিবাদ থেকে দেশে চোরতন্ত্র তৈরি হয়েছে যাতে রাজনীতিক, সামরিক ও বেসামরিক আমলা, বিচার বিভাগসহ সবাই অংশ নিয়েছে। গত দেড় দশকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধতা গড়তে পারে আগামীর শুদ্ধতা ও সমৃদ্ধির বাংলাদেশ। ২৬ মে সোমবার বেলা ১২ টায় মোংলা সরকারি কলেজ মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। উপজেলা প্রশাসন, মোংলা সরকারি কলেজ, দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাট ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১২টায় ”শুধুমাত্র প্রবীনদের দিয়ে নয়, সততা ও তারুণ্যই গড়তে পারে সমৃদ্ধির বাংলাদেশ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. অসিত বসু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নরেশ চন্দ্র হালদার, স্বদেশ মন্ডল, মোল্লা আল মামুন, সুনীতি রায়, রীতা সরকার, রোহিনী বরন রায় প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক এস এম মাহবুবুর রহমান। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন মোংলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান ও মানবিক শাখার পক্ষ দলের অথৈ মিস্ত্রী (দলনেত্রী), লিমন, সাইবা আক্তার ইতি, বিপক্ষ দলের প্যানিলা বৈরাগী (দলনেত্রী), জিল্লুর রহমান ও তানু খানম। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক প্রদীপ অধিকারী ও প্রভাষক সাহারা বেগম। প্রধান অতিথির প্রধান অতিথির বক্তৃতায় মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী বলেন নীতি কথা সবাই জানি কিন্তু মানিনা। কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেলে, শ্রমিক শ্রমের যথার্থ মূল্য না পেলে, সমৃদ্ধ বাংলাদেশ হবেনা। বিতর্ক প্রতিযোগিতায় একাদশ বিজ্ঞান শাখা চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন মোংলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী প্যানিলা বৈরাগী। সবশেষে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments