আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় এবং বাসটিতে আগুন ধরে যাওয়ায় ২২ জন নিহত হয়েছে। শুক্রবার পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জানাগেছে, বৃহস্পতিবার ২১ জন যাত্রী বহনকারী ওই বাসের সামনের টায়ার ফেটে যাওয়ায় রাস্তা থেকে ছিটকে যায় এবং দেশটির উত্তরাঞ্চলে বাউচি রাজ্যের উডুবো গ্রামে গরম থেকে রেহাই পেতে একটি গাছের ছায়ায় আশ্রয় নেওয়া জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং বাসটিতে আগুন ধরে যায়।
পুলিশের মুখপাত্র আহমেদ মোহাম্মাদ ওয়াকিল এক বিবৃতিতে বলেন, গাড়িটিতে আগুন ধরে যাওয়া বিস্ফোরিত হয় এবং এতে ২১ জন যাত্রীর সকলে এমনভাবে পুড়ে মারা যায় যে, তাদেরকে চেনা কঠিন হয়ে পড়ে।
তিনি আরো জানান, এ দুর্ঘটনায় একজন পুলিশ সদস্যসহ চারজন পথচারী মারাত্মকভাবে আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ঐ পুলিশ সদস্য মারা যায়।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments