সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বকশিগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) তারেক মোহাম্মদ মাসুদ জানান, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার মাস্টার বাড়ী এলাকার ইসমাইল হোসেনের ছেলে কামাল সরকার (২২) ও বকশীগঞ্জ জোয়াদ্দার পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফরহাদ আলী (২৫)।
এরমধ্যে গ্রেপ্তারকৃত কামাল সরকার একটি মামলায় ১ বছর ২ মাস সাজাপ্রাপ্ত হওয়ায় তিনি সাজা পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন। অপর আসামী ফরহাদ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তিনি পলাতক ছিল।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন জানান, গ্রেপ্তারকৃতদের রোববার বিকালে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments