আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে রাজনৈতিক ভবিষ্যত রাজনৈতিক নেতৃত্বের নেতা নির্বাচন উপলক্ষ্যে স্থানীয় জনসাধারণ নেতাকর্মীদের নিয়ে।“আমরা কেমন নেতৃত্ব চাই”শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলা বিএনপি ও সচেতন মহল উদ্যোগে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. লুৎফর রহমান।
ধানশাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশীদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মোস্তফা এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইদুল হক,গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আবদুল মমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মো. মোতাহার হোসেন বেলাল,
নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রুকনুজ্জামান, উপজেলা যুব দলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ, উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আরেফিন সোহাগ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব, ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান টারজান প্রমুখ।
উল্লেখ্য,উপজেলা বিএনপি ও সচেতন মহল কর্তৃক আয়োজিত এস ভায় বক্তারা তাদের বক্তব্য বলেন, উন্নয়ন, স্বচ্ছতা এবং সততার সহিত দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একি সাথে ক্লিন ইমেজধারী নেতা ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. লুৎফর রহমানকে আগামী কমিটিতে আহ্বায়ক অথবা সদস্য সচিব করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সদয় দৃষ্টি কামনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments