সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কর্ণ বিশ্বাস কেডি এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান।
সম্প্রতি শহরের স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আবুল হোসেনের পরিচালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিক মুজাহিদ ও মুজাহিদুল ইসলাম। এছাড়া কোষাধ্যক্ষ পদে মো: আমিনুর রহমান এবং যুগ্ম সম্পাদক পদে শারমিন আক্তার রিয়া নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— নূর ইসলাম (ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর), সাদিয়া সুলতানা (প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর), সুকান্ত দাস (কমিউনিটি সার্ভিস ডিরেক্টর), মোকাররাম বিল্লাহ ইমন (ক্লাব সার্ভিস ডিরেক্টর), পূজা সরকার (ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর) এবং আতিক (সার্জেন্ট অ্যাট আরমস)।
নবনির্বাচিত সভাপতি কর্ণ বিশ্বাস কেডি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "আমাদের ক্লাবকে সত্যিকারের ইতিবাচক পরিবর্তনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আগামী এক বছরে আমরা এমন কিছু টেকসই উদ্যোগ নিতে চাই, যা সাতক্ষীরার তরুণ ও যুবসমাজের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার প্রস্তুতিতে সরাসরি ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজের অসহায় পরিবার ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।"
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নতুন এই তরুণ ও গতিশীল কমিটির নেতৃত্বে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা জেলার সামাজিক দায়বদ্ধতা রক্ষা এবং যুবদের ব্যক্তিগত ও পেশাগত মান উন্নয়নে আরও জোরালো ভূমিকা পালন করবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments