নূর ই আলম, ইবি : ২৫ বছর পূর্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এএনএফটি) বিভাগের প্রথম পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে সমবেত হয়।
অনুষ্ঠানে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং আহবায়ক হিসেবে ছিলেন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, আমরা এমন একটি বিভাগে পড়াশোনা করার সুযোগ পেয়েছি, যা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিভাগে আমরা বিজ্ঞানের দুইটি অংশ নিয়ে নিয়ে পড়াশোনা করি। তন্মধ্যে, একটি হলো পুষ্টি এবং অন্যটি খাদ্য প্রযুক্তি। দুটো বৃহত্তম বিজ্ঞানের অংশকে আমরা একত্রে পাঠদান করছি, এর মধ্যে আমাদের অনেক কিছুরই স্বল্পতা রয়েছে। পাশাপাশি ক্লাসরুম, ল্যাবরেটরি সহ অনেক ধরনের সল্পতা আছে।
তিনি আরো বলেন, আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, যারা এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন বড় বড় পর্যায়ে কর্মরত আছেন। তাদের মাধ্যমে আমাদের বিভাগে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা যেতে পারে। তাই আজ আমরা দুইটি অনুষ্ঠানকে একত্রিত করেছি। আশাকরি আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রচেষ্টা ও অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং নতুন শিক্ষার্থীরা উৎসাহ, উদ্দীপনা নিয়ে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একাডেমিক এবং ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, পাঁচ বছর ধরে আপনাদেকে আমরা এখানে গড়েছি, মানুষ করেছি, খাওয়াইছি। আজকে আপনারাই আমাদেরকে দিবেন এই অঙ্গীকার করেন। এখনই আপনাদের বিশ্ববিদ্যালয়ের ঋণ পরিশোধ করার সময়। এই ডিপার্টমেন্টে কোনো একজন শিক্ষার্থী অর্থের অভাবে ঝড়ে পড়ে না যায় সেই দিকটা নজরে এনে এলামনাই স্কলারশিপ চালুন করেন। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আপনারা টেকনোলজি স্থাপন করে যান। এলামনাই ফলপ্রসূ হয় এমন কার্যকর পদক্ষেপ নেন, আমাদেরকেও পরামর্শ দেন। কী করা উচিত আর উচিত না আপনারা ভালো ধারণা রাখেন।
অনুষ্ঠানে বিভাগটির প্রয়াত জীববিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল করিম ও অধ্যাপক ড. মোঃ নজিবুর রহমানসহ সকল প্রয়াত ছাত্রছাত্রীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় বিভাগের তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় নিউট্রি বাইটের সৌজন্যে বিভাগটির আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া এবং অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল ...
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
সব মন্তব্য
No Comments