প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি ঃ প্রজনন মৌসুমে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীন অরণ্যে কাঁকড়া ধরার অপরাধে মালামালসহ ১০ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার ভোর ৬টার দিকে সুন্দরবনের নোটাবেকী অভয়ারন্য এলাকা থেকে উক্ত জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদের কাছ থেকে পরে বন আইনে দুই লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের আবু সাইদ, আজিকুল ইসলাম, মহসীন মোল্যা, আবুল কালাম, আরাফাত হোসেন, রিকাব আলী, মোজাফ্ফার মোড়ল, আবু হানিফ ও বিল্লাল হোসেন।
বনবিভাগের সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীন অরণ্যে প্রজনন মৌসুমে কয়েকজন জেলে কাকড়া আহরন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের নোটাবেকী অভয়ারন্য এলাকার একটি নদীতে অভিযার চালান। এ সময় সেখান থেকে উক্ত ১০ জেলেকে আটক করা হয়। এ সম জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও ৪’শ কেজি মা কাঁকড়াসহ অন্যান্য মালামাল। জব্দকৃত কাঁকড়া গুলো এসময় নদীতে অবমুক্ত করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জেলেদের বন আইনে দুই লাখ টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।##
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments