রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দে সাথে ধর্মপাশা উপজেলায় প্রথম বারের মতো আগমন উপলক্ষে মতবিনিময় সভা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বুধবার বিকাল ৩ টায় ধর্মপাশা উপজেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান,উপজেলা কৃষি অফিসার আব্দুল লাল মাসুদ তুষার, উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, প্রাণী সম্পদ অফিসার উৎপল কুমার সরকার, সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল হাসান, সমাজসেবা অফিসার মোঃ গিয়াসউদ্দিন, সমবায় অফিসার শরিফ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, যুব উন্নয়ন অফিসার মোঃ আলাউদ্দিন , মহিলা বিষয়ক অফিসার ফাহিমা কানম, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বংশকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, সাংবাদিক রাজু ভূইয়া, জামাতি ইসলাম, হেফাজতে ইসলাম, বৈষম্য বিরুদী ছাত্র আন্দোলনের ধর্মপাশা উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় শেষে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে বিশেষ বরাদ্দ পুনঃ বিনিয়োগে তিন জন মহিলাকে -৩০,৩৫,৪০, হাজার টাকা করে তাদের হাতে চেক তোলে দেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে। অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
সব মন্তব্য
No Comments