ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও একটি বেসরকারী হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেশব্যাপী চলমান স্বাস্থ্য অধিদপ্তরের অনিবন্ধিত ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলছে। এরই অংশ হিসেবে দুপুরে শহরের কুমারশীল মোড়ে অবস্থিত চাঁদের হাসি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় ডায়াগনস্টিক সেন্টারটির স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও শহরের টেংকের পাড় এলাকার অবস্থিত স্ট্যান্ডার্ড হসপিটাল এন্ড টোটাল হেলথকেয়ার হাসপাতালে অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ন ওষুধ সামগ্রী ও যন্ত্রপাতি পাওয়া যায়। পাশাপাশি প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের সত্যতা পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ওই হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে মেডিকেল অফিসার ডাক্তার আশরাফুর রহমান হিমেল, ডাক্তার তাসনুভা তাবাসসুম নোভা, ডা.ফাইরোজ মায়িশা, স্যানিটারি ইন্সপেক্টর মো.ছফিউর রহমান ও সদর মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার আশরাফুর রহমান হিমেল বলেন, স্বাস্থ্য সেবার মান বাড়াতে জেলাজুড়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments