সিলেট অফিস: হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট অবিলম্বে বাস্তবায়নের দাবিতে আজবুধবার সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সগ্রাম পরিষদ, সুনামগঞ্জ জেলা কমিটি।
আট ঘন্টা কর্মদিবস অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন বাস্তবায়নের দাবিতে সকালে রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সম্মুখ হতে লাল পতাকা মিছিল সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়। সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সুরঞ্জিত দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক টিটু দাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিলু মিয়া, সদস্য লিটন দাস, জিয়াউর রহমান, আমির উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন দীর্ঘদিন যাবৎ হোটেল রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকরা সরকার ঘোষিত নিন্মতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে স্মারক লিপি সভা সমাবেশের মাধ্যমে দাবি জানিয়ে আসলেও মালিকরা তা আমলে নিচ্ছে না। দ্রব্য মূল্যের উর্ধগতি, মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে। বর্তমান বাজার দরের উর্ধগতির বাজারে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই বাধ্য হয়ে দাবি আদায়ে শ্রমিরা ১৪ তারিখ কর্মবিরতির ডাক দিয়েছে। সমাবেশে বক্তারা দেশ প্রেমিক সকলকে হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিন্মতম মজুরি গেজেট বাস্তবায়নে সংহতি প্রকাশ করে সহযোগিতা করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ১৪ তারিখের কর্মবিরতি সফল করার জন্য সবাইকে মাঠে থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments