তানভীর রিফাত, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযুক্তদের দাবী, 'কথা কাটাকাটি' হলেও 'মারধর' করা হয়নি।
মঙ্গলবার (৩১ মে) প্রাণীবিদ্যা বিভাগের করিডোরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মাশরুল আলম আজমী প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অপরদিকে অভিযুক্তরা হলেন প্রাণীবিদ্যা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান এবং একই বিভাগের নাইম নিশাত। তারা উভয়ই শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
অভিযোগের বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, দুপুর ১টার দিকে আমার স্ত্রীর জন্য আমি ফ্যাকাল্টির প্রাণীবিজ্ঞান বিভাগের করিডোরে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় বঙ্গবন্ধু হলের নাইম আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ডিপার্টমেন্টে আসতে নিষেধ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বন্ধু এগিয়ে আসলে তাকেও গালিগালাজ করে। এরপর আমরা বিভাগের নিচে নামলে আমাদের উপর চড়াও হয় এবং জাহিদ ইট দিয়ে মাথায় আঘাত করে। হলে ফিরলে আবারও মারধর করা হবে এমন হুমকিও দেয় তারা।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, "মারধরের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। সামান্য কথা কাটাকাটি হয়েছে ঠিকই কিন্তু মারধরের মতো কোনো ঘটনাই ঘটেনি। মিথ্যা অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করবেন বলেও জানান তারা।"
অভিযোগের বিষয়ে প্রক্টর আ.স. ম. ফিরোজ-উল-হাসান বলেন, "অভিযোগপত্র এখনো হাতে পাইনি। আগামীকাল অফিসে যেয়ে বিষয়টি খতিয়ে দেখবো। ঘটনার সত্যতা পেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments