আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সুবিধা স্থগিত করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের জন্য যে ভিসাগুরোর ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, সেগুরো আগামী ২৭ এপ্রিল থেকে বাতিল হয়ে যাবে। তবে চিকিৎসা ভিসা বহাল থাকবে ২৯ এপ্রিল পর্যন্ত। যে সব পাকিস্তানী এই মুহুর্তে ভারতে অবস্থান করছে, তাদের এই সময়ের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।
এছাড়াও বারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যারা এখন পাকিস্তানে অবস্থান করছেন তাদের অবিলম্বে ভারতে ফিরে আসতে বলা হয়েছে।
এরআগে বুধবার পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা নিয়ে ভারত ভ্রমনের সুবিধা বাতিল করে ভারত।
এছাড়া দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে থাকা সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ভারতে অবাঞ্ছিত ঘোষণা করে ভারত।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments