মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মেহেন্দিগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলের লাশ ৫ দিন পর উদ্ধার। ১০ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আমীরগঞ্জ এলাকায় তেতুলিয়া নদীতে নিখোঁজ হওয়া জেলে মোহাম্মদ হোসেনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জেলেরা। এ সময় স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন নিহতের পরিবার।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ।
উল্লেখ্য গত শুক্রবার রাতে বাহাদুরপুর এলাকায় ইলিশা নদীতে জাল ফেলতে গিয়ে নিখোঁজ হন বাহাদুরপুর নিবাসী হাফেজ ভূইয়ার ছেলে মোহাম্মদ হোসেন ভূইয়া।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments